ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি রাজ্জাক গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় নিজ বাড়ির সামনে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম রোডসংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ১৬ নম্বর মামলায় তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।
আব্দুর রাজ্জাক শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের উপজেলা সভাপতিই নন, তিনি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির (Sonahat Land Port Importer-Exporter Association) সাধারণ সম্পাদক হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। সৈরাচার আন্দোলনের পর সমিতির কমিটির পরিবর্তন করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সে সময় দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও ছলচাতুরির কারণে তাকে পরাজয় বরণ করতে হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.