ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

পাবনা

পাবনার আতাইকুলা মহাসড়কে যানজট নিরসনে সম্মিলিতভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন

পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা হাট/বাজার সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কে সর্ব সাধারণের অংশগ্রহণে যানজট নিরসন এবং বাসষ্ট্যান্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ক র‍্যালী ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২ নভেম্বর দুপুরে আতাইকুলা বাজারে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে আতাইকুলা বাজারের বিভিন্ন দোকানের সামনে অবৈধভাবে দখল, বাসষ্ট্যান্ড পরিদর্শন ও রেলী শেষে মহাসড়কের যানজট নিরসন, অবৈধ পার্কিং, মহাসড়কের ফুটপাত উচ্ছেদ ও বাসষ্ট্যান্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন সভায় মহাসড়কে যানজট সমস্যা নিরসনে সমন্বিত পরিকল্পনা, আধুনিক পার্কিং ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন দিক নিয়ে বিএনপির নেতৃবৃন্দ, এলাকার সচেতন ব্যাক্তিবর্গ, বাজার কমিটি, সাংবাদিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এ জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, যানজট নিরসনে সম্মিলিতভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন। আমরা ফুটপাত দখল এবং অবৈধভাবে বিভিন্ন গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান কার্যক্রম অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, রাস্তার উপর যেসকল অবৈধ স্থাপনা, বিশেষ করে ভাসমান দোকান-পাট রয়েছে সেগুলো উচ্ছেদ করার পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন করার জন্য আমরা এই জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবো।
এসময় সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নাহিদ আল হাসান আসিফ, আতাইকুলা থানার প্রতিনিধি মিজানুর রহমান, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাঁধন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহব্বয়ক আলমাস আলী সরদার, জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম, সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম আহব্বয়ক রফিকুল ইসলাম রফিক, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আতাইকুলা বাজার মালিক সমিতির সভাপতি রাসেল সহ সাংবাদিক, বাজার দোকান মালিক সমিতি, সচেতন মহল ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.