ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে লরির ধাক্কায় IIUC-র ১ শিক্ষার্থী নিহত, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের (IIUC) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
নিহত ওই ছাত্রীর নাম মাইশা মুসফিরাত। তাঁর বয়স (২১) বছর এবং তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে সীতাকুণ্ডের কুমিরার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডালাস পেট্রোল পাম্পের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা ৮ নম্বর লোকাল একটি বাসকে দ্রুতগামী একটি লরি সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে অপেক্ষমান শিক্ষার্থীদের উপর পড়ে।
ঘটনাস্থল থেকে স্থানীয় ও উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মাইশা মুসফিরাত মৃত্যুবরণ করেন।
আহত অপর দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.