ঢাকা, , , ,
সর্বশেষ
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

প্রচ্ছদ >

অপরাধ

ঘাতক লরি চালক ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় মূল আসামি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ঘাতক লরি চালক মোঃ রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিয়াজ নোয়াখালী সদর থানার মোঃ আবু তাহেরের ছেলে।
গত (৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কন্টেইনার লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে নিচে চাপা পড়েন (IIUC)-এর শিক্ষার্থী মাইশা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা ও বিচারের দাবিতে আন্দোলনে নামেন এবং টানা প্রায় (৬) ঘণ্টা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের (৮) দফা দাবি বাস্তবায়নের জোরালো আশ্বাস দেন।
শিক্ষার্থীদের অন্যতম প্রধান (২ নম্বর) দাবি ছিল (২৪) ঘণ্টার মধ্যে ঘাতক লরির চালক ও মালিককে আইনের আওতায় আনা। প্রশাসনের প্রতিশ্রুতির প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত অভিযান চালিয়ে চালক রিয়াজকে গ্রেপ্তার করে। একইসঙ্গে শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো বাস্তবায়নেও জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.