ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২

রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্ট,ক্ষতিসাধন, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত নানা অভিযোগে অভিযুক্ত বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক সহ মোট ০২ জন গ্রেফতার।
৬ নভেম্বর (শুক্রবার) ভোর ৫ টায় চাঁন্দগাও থানাধীন চাঁন্দগাও আবাসিক এলাকায় অভিযানে আসামিদের আটক করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাবেক সহ-সম্পাদক আসামী ১) মোহাম্মদ রাকিবুল হুদা চৌধুরী (৩৪)‘কে এবং আসামী ২) মোঃ জয়নাল আবেদীন জীবন (২৫)।
বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদনগর এলাকায় অভিযানে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গ্রেফতার করিতে সক্ষম হয়। সিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এঁর তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন এঁর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ফরহাদ মহিম, এসআই(নিঃ)/বাহার মিয়া, এসআই(নিঃ)/মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায়
তদন্তকালে উপরোক্ত আসামীদ্বয় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্ট, ক্ষতিসাধন, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আছে মর্মে যথেষ্ঠ সাক্ষ্য-প্রমান পাওয়া গেছে।
বায়েজিদ বোস্তামী থানার মামলার বর্ণিত আসামী মোহাম্মদ রাকিবুল হুদা চৌধুরী (৩৪)‘কে মামলা নং-২২, ১৫/১০/২০২৬ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)/৭/৮/৯/১০/ ১২/১৩/১৪, মামলা নং-২৪, তাং-১৯/০৯/২০২৬ ইং, ধারা-৬(২)/৭/৮/৯/১০/১২/১৩/১৪ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ মূলে এবং আসামী মোঃ জয়নাল আবেদীন জীবন (২৫) কে মামলা নং-২২, ১৫/১০/২০২৬ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)/৭/৮/৯/১০/ ১২/১৩/১৪ মূলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিস্তারিত পরিচয় তথ্য জানা যায় ১) মোহাম্মদ রাকিবুল হুদা চৌধুরী সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, পিতা-নুরুল হুদা, মাতা-নাছিমা আক্তার, সাং-জতরকুল, চৌধুরী বাড়ী, ৪নং ওয়ার্ড, সাতবাড়ীয়া ইউপি, থানা- চন্দনাইশ,
জেলা-চট্টগ্রাম, বর্তমানে- চাঁন্দগাও আবাসিক এলাকা, তানিয়া ভিলা, এ-ব্লক, ১নং রোড, ৪র্থ তলা, থানা-চাঁন্দগাও, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ জয়নাল আবেদীন জীবন পিতা-মোঃ জিয়া, মাতা-ফেরদৌস বেগম, সাং-শহীদনগর, মহাব্বত সওদাগর বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.