ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি ও বিক্রি, মূল হোতা আটক

নরসিংদীতে স্ত্রী ও পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আন্তর্জাতিক সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামের এক প্রধান হোতাকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
গোয়েন্দা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নির নগ্ন ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে এসব অশ্লীল ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন তিনি। এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা বিভাগ।
প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবারটি মাধবদীর বাসা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটনের একটি নবনির্মিত ভবনে বাসা বদল করার পরিকল্পনা করে। গোপন সূত্রে এই তথ্য পেয়ে এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানা পুলিশের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়।
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে ওই বাসা থেকে পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.