ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার তেমুহনী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদরাসার এক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে শিক্ষা সফরের উদ্দেশ্যে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। পথে শনিবার ভোরে একটি বাস সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে অপর বাসের যাত্রী, স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সাতকানিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
মাদরাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, শিক্ষা সফরে যাওয়ার পথে দুটি বাসের মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এতে মাদরাসার একজন শিক্ষিকা ও একজন অতিথি নিহত হয়েছেন। তারা বাসটির সামনের আসনে বসেছিলেন। ডোবার পানিতে বাসের কিছু অংশ ডুবে থাকায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম ঘুম ভাব থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.