ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ছোট সাজ্জাদকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা, গুলিবিদ্ধ একরাম

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করার পর থেকে একের পর এক হুমকি পেয়ে আসছিলেন মো. একরাম। নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি ও তাঁর পরিবার। শেষ পর্যন্ত নিজ বাসার সামনেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল একরামকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
একরামের স্ত্রী সুচি বেগমের অভিযোগ, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করায় তাঁর স্বামীর ওপর এ হামলা চালানো হয়েছে।
তিনি জানান, গত বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মলে ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রীকে ঘোরাফেরা করতে দেখে তাঁরা রমনা থানায় খবর দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা থানার এডিসি জাহাঙ্গীরের সঙ্গে একরাম কথা বলেন। পরে ডিসি কামরুল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেন।
সুচি বেগম বলেন, ‘এরপর থেকেই ছোট সাজ্জাদের সহযোগীরা আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। কয়েকবার আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানেও গেছে। ভয়ে আমরা ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে পারছি না। এ ঘটনায় দুটি মামলাও করেছি। নিরাপত্তাহীনতার কারণে কখনো এক বাসায়, কখনো অন্য বাসায় থাকতে হয়েছে। কোথাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারিনি।
তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে একজন সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করেছি। কিন্তু পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আজ দুপুর ১টার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়ে পাশের গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এ হামলা হয়েছে, তা তদন্ত করে জানানো হবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় একরামকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
সোমবার দুপুর ২টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, একরামকে আইসিইউতে নেওয়া হচ্ছে। এ সময় তাঁর স্বজনেরা জানান, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.