ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পতেঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল চালকের সহকারীর, আহত ২০

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে মো. আলমগীর (৫০) নামে বাসটির চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীরের বাড়ি নোয়াখালী সদর এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে শারমিন, লুৎফা বেগম ও মাহমুদুর নামে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তিরা সবাই পোশাক কারখানার শ্রমিক। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য তাঁরা ওই বাসে করে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কদ্বীপে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.