ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৫

মোঃ শহিদুল ইসলাম খান,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর ভিন্ন ভিন্ন অভিযানে ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরে র‍্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-১২ এর অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন

তিনি বলেন, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব-১২ সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সিরাজগঞ্জ সদর থানার বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকা হতে একটি কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১শ ৫১ বোতল ফেনসিডিল ও জেলার সলঙ্গা থানার গুড়কা বেলতলা এলাকায় ১ টি ভুট্টা ভর্তি ট্রাক হতে ৫শ ১১ বোতল ফেনসিডিল এবং ঢাকা -বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানার হাজীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজাসহ মোট ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে
মোজাহার, আব্দুল মোনা,আনিছুর রহমান,নিজাম উদ্দিন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ে কাজে ব্যবহৃত ৮ টি মোবাইল ফোন,নগদ ৬ হাজার ৮শ ৯০ টাকা, একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.