ঢাকা, , , ,
সর্বশেষ
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

প্রচ্ছদ >

পাবনা

পাবনায় শ্রমিক দল নেতা রিপন হোসেনের স্মরণে দোয়া মাহফিল

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে সড়াডাঙ্গী বাজারে বাদ আসর শ্রমিক দলের ইউনিয়ন অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সড়াডাঙ্গী মডেল ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ খাইরুল ইসলাম।
আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী রমজান আলী সরদার এর আয়োজনে পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্র দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ শাকিলের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর।
এছাড়া পাবনা জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আতিয়ার হোসনেসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, এই খুনের ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে নিরপেক্ষ তদন্ত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করতে এবং নিরাপরাধ কাউকে হয়রানি না করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে ন্যায়বিচারের করার দাবি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.