ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফান হোসাইনের ওপর হামলা, হেনস্তা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ ন্যাক্কারজনক ঘটনার শিকার হন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এরফান হোসাইন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিকের অভিযোগ, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দৈনিক ভোরের দর্পণে প্রকাশিত “কোটি টাকার বাঁধ কেটে মৎস্যপ্রজেক্ট” শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানা তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। মূলত ওই প্রতিবেদনে নেতার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এরই জেরে মঙ্গলবার বিকেলে আদালত চত্বরে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় ওই নেতা ও তাঁর সহযোগীরা অতর্কিতভাবে তাঁর ওপর চড়াও হন এবং বাধা সৃষ্টি করেন।
এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন এই সাংবাদিক।
এ বিষয়ে সাংবাদিক এরফান হোসাইন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তবে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ত বিচার দাবি করছি।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা প্রদান এবং হত্যার হুমকির ঘটনায় কক্সবাজারের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.