ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল মুছনী বাজারের জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) মুছনী ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর রুমের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত কামাল হোসেন এবং মাতার নাম বেগম বাহার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাসদস্য তিতাস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.