ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে চারজন এবং বিভিন্ন ধর্তব্য অপরাধের মামলায় ১১ জন রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গত ২৪ ঘণ্টায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়া এলাকার উজির আলী (৪০)। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, হত্যা ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন- কক্সবাজার পৌরসভার টেকপাড়ার খোরশেদ (২৭), সমিতিপাড়ার নুরুল আমিন (২২), পেকুয়ার পশ্চিম কুতুবপাড়ার মো. রুবেল (২০) এবং বাহারছড়ার সাংস্কৃতিক কেন্দ্র এলাকার মো. ফারুক (১৮)।
অন্যদিকে বিভিন্ন ধর্তব্য অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ জন হলেন- মো. জুবাইর (২৪), আব্দুল্লাহ (২২), জাহিদুল ইসলাম সাগর, সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামি, রায়হান (২৫), মারুফ (২৩), হাসেম (২২), রাব্বি শেখ (২৬), ইমরান হোসেন রিফাত (২১), মো. মাহিম (৩২) ও মো. ফয়সাল (২০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই সাধারণ ডায়েরি (জিডি) ও অন্যান্য মামলা রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পুলিশ আইন এবং ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায়ও অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.