ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

পাবনা

পাবনায় তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ

পাবনা জেলার তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থ বিতরণের কার্যক্রম শুরু করেছে।
কৃষি ও কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হস্তশিল্প, মৎস্য, পশু পালন, পর্যটন, সেবা, সোলার বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তি ভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ রপ্তানি ও অন্যান্য বৈধ ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু অর্থের অভাবে করতে পারছেন না—এমন উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের এই প্রণোদনার অর্থোয়ন করা হবে।
পাবনা জেলার যে সকল তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী উক্ত ঋণ নিতে আগ্রহী, তাঁদের খুব শীঘ্রই পাবনা চেম্বার অব কমার্সের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে, ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এই ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনে আগ্রহী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: ফোরকান রেজা বিশ্বাস বাদশা ও পরিচালক হারুন অর রশীদের সাথে যোগাযোগ করতে পারেন সোনাপট্টিস্থ চেম্বারের নিজস্ব কার্যালয়ে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.