ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউপিতে নির্বাচন

আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। উপজেলাগুলো হলো- মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও হাটহাজারী। তবে তফসিল ঘোষণার আগে এ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
ইসি সূত্র জানায়, প্রথম ধাপে উত্তর চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলিয়ে শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ গতকাল গণমাধ্যমকর্মীদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী নির্বাচনের আয়োজন করা হবে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রামের ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৮৯টি নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস করে পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে সন্দ্বীপের উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। এ দুই ইউনিয়নে আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে আপাতত নির্বাচন আয়োজনের সুযোগ নেই।
ইসির তথ্য অনুযায়ী, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নেই নির্বাচন অনুষ্ঠানের উপযোগী পরিবেশ রয়েছে। ইউনিয়নগুলো হলো- করেরহাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী।
সীতাকুণ্ড উপজেলার নয়টি ইউনিয়নেও নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। এগুলো হলো- সৈয়দপুর, বাঁশবাড়িয়া, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাবৈয়াঢালা, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারি ও ছলিমপুর।
সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে উড়িরচর বাদে বাকি ১৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইউনিয়নগুলো হলো- বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ও কালাপানিয়া।
হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়নই নির্বাচনের উপযোগী রয়েছে। ইউনিয়নগুলো হলো- ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর।
এদিকে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের অনেকে আত্মগোপনে চলে যান।
কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এতে ইউনিয়ন পরিষদগুলোতেও প্রশাসনিক কার্যক্রম সীমিত হয়ে পড়ে। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হয়। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.