ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

১০, ১১, ২৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডে সিডিএ মাস্টারপ্ল্যানের পিআরএ কর্মশালা

চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন এলাকার পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০’ প্রণয়নের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১০, ১১, ২৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের অংশীজনদের নিয়ে অংশগ্রহণমূলক ত্বরিত মূল্যায়ন (Participatory Rapid Appraisal—PRA) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) নগরীর এ কে খান মোড় এলাকার হোটেল জাফরানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিডিএর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর বাস্তবায়ন সহযোগিতায় আয়োজিত কর্মশালাটি চসিক এলাকায় অনুষ্ঠিত নবম পিআরএ কর্মশালা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম। বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। ইপসার পক্ষ থেকে কর্মশালার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন, সৈয়দ মিনহাজুল ইসলাম, সামিন রহমান ও প্রশান্তি রানা।
কর্মশালায় চসিকের ১০, ১১, ২৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন। এ সময় সিডিএর প্রকৌশলী ও ইপসার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, ঝুঁকি ও সম্ভাবনা চিহ্নিত করা। একই সঙ্গে মাস্টারপ্ল্যান প্রণয়নে স্থানীয় মানুষের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় চিহ্নিত করেন। দলীয় আলোচনার মাধ্যমে তাঁরা সমস্যার ধরন, কারণ ও প্রভাব বিশ্লেষণ করেন। পাশাপাশি লিখিত প্রতিবেদন ও এলাকাভিত্তিক মানচিত্র প্রণয়নের মাধ্যমে চিহ্নিত সমস্যা এবং সম্ভাব্য সমাধানের উপায় তুলে ধরেন।
অংশগ্রহণমূলক এ প্রক্রিয়ায় স্থানীয় জনগণের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে এলাকাভিত্তিক সমস্যা, উন্নয়ন অগ্রাধিকার ও সম্ভাবনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ নগর পরিকল্পনায় জনসম্পৃক্ততা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, সিডিএর মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এ ধরনের পিআরএ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডকে ১০টি ক্লাস্টারে বিভক্ত করে পিআরএ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চসিকের পাশাপাশি চট্টগ্রামের আটটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় মোট ২৫টি পিআরএ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.