ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

পাবনা

পাবনায় সাংবাদিক আরিফ খানকে হত্যার হুমকি

জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদের” পাবনা জেলার বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক আরিফ খানকে জবাই ও গুলি করে হত্যার হুমকি, চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তার।
তরুণ প্রজন্মের এই সাংবাদিক এ পেশার শুরু থেকেই সমাজের বিভিন্ন অনিয়ম ঘুষ, দুর্নীতিসহ অনুসন্ধানী প্রতিবেদন করে থাকেন। আরিফ খান সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কিছু সুবিধাবাদী মহল তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন বলে জানা গেছে। বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করায় এই সাংবাদিকের ব্যাপক পরিচিতি রয়েছে।
সাংবাদিক আরিফ খানের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের মোল্লা বাড়ি।
গত ৯ নভেম্বর সোমবার সন্ধায় অচেনা দুটি নাম্বার থেকে তাকে ফোন দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি ও জবাই এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়াও প্রতিনিয়ত তাকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে হুমকি দাতা কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। সব মিলিয়ে সাংবাদিক আরিফ খান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান জানান, আমি দীর্ঘদিন ধরেই এ পেসার সাথে জড়িত। আমি কখনো কোনো ব্যাক্তির স্বার্থে কোন নিউজ করিনা। সঠিক বস্তুনিষ্ঠ ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রতিবেদন করে থাকি। হটাৎ আমাকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে এমন হুমকি দেওয়াকে সাংবাদিকদের কাজের স্বাধীনতাকে খর্ব করার হচ্ছে। এবিষয়ে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে। আমি প্রশাসনের কাছে আমাকে এমন হত্যার হুমকি দাতাদের শান্তি ও আমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপমান করার অধিকার নয়। কারও সঙ্গে মতবিরোধ, ব্যক্তিগত বিরোধ কিংবা রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু অশ্লীল ভাষায় গালাগালি, পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রাণনাশের হুমকি কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না।
মনে রাখতে হবে, হুমকি দিয়ে কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু সত্য ও ন্যায়কে চিরদিনের জন্য থামিয়ে রাখা যায় না। একজন সাংবাদিককে এভাবে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি এধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সকল সাংবাদিক মহলের। পাশাপাশি হুমকি দাতা সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.