ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক

প্রচ্ছদ >

অপরাধ

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১১৭২

“কিশোর গ্যাংয়ের ৪৭০ সদস্য আটক, নিষিদ্ধ সংগঠনের ২৭৮ জন গ্রেফতার”

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে আটক করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, আগের মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৯ জন রয়েছেন। এছাড়া পরোয়ানাভুক্ত ১১৩ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৬৫ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়। আদায় করা হয়েছে ১২ হাজার ৪০৫ টাকা জরিমানা। পাশাপাশি ২৩টি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ, ১১ বোতল বিদেশি মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ এবং ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গ্রেফতার সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৫৬, কক্সবাজারে ৮, কুমিল্লায় ১০১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২০, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ১৪, রাঙামাটিতে ৫ ও খাগড়াছড়িতে ২৩ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭০ জনের মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে আটক ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে ৭৯, কক্সবাজারে ২১, কুমিল্লায় ১৬৫, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, চাঁদপুরে ৩২, নোয়াখালীতে ২৮, লক্ষ্মীপুরে ৫৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে ৩১ ও বান্দরবানে ১৪ জন রয়েছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.