ঢাকা, , , ,
সর্বশেষ
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

প্রচ্ছদ >

অপরাধ

প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, চালানে মিলল সিগারেট তৈরির ৭ মেশিন

প্যাকিং ও র‍্যাপিং মেশিন ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আমদানি করা সিগারেট তৈরি ও প্যাকিংয়ের সাতটি মেশিনের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বুধবার চালানটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
সিআইআইডির পরীক্ষায় চালানটিতে পাওয়া যায় এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার।
অধিদপ্তর জানায়, চালানটির ঘোষিত মূল্য, মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে।
সিআইআইডির তথ্য অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ। দেশে সিগারেট তৈরির মেশিন আমদানি প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া উচিত বলে জানিয়েছে অধিদপ্তর।
সংস্থাটির আশঙ্কা, এভাবে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি রয়েছে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন। একই সঙ্গে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে সিগারেট উৎপাদনের মেশিন আমদানির ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানির যথার্থতা, পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.