ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

কবিতা ও সাহিত্য

ঈক্ষণ

রহিমা আক্তার ফারজানা

কাপুরুষ ভীরু অভিধা নিয়ে
তুমি বেঁচে আছো তো বেশ!
ওজস্বী তেজ গলাটিপে মেরে
স্বজাতির ঔচিত্য করিলে কি শেষ?
নিয়তি- ভাগ্য, দোলায়িত চঞ্চুতে
তুমি কাহারে শোনাও স্বান্তনা?
কাঁকাল ভাঙ্গিয়া আলয় ছিনিয়া
তবু কার শুনি ঔদ্ধত্য বন্দনা?
কচি কিশলয়, দুহিতা তনয়া
বাক্যহীন গ্রাসে আজি লুপ্ত -হত
রণ- জঙ্গে ব্রীড়া হীন মুখে
প্রভুত্ব ঈপ্সায় সে জাগে উচ্ছ্বসিত
জীবন কর্ম সে তো দোঁহে বাঁচে মরে
ইতর বিশেষ জেনে বুঝে করে
ঈক্ষণে যায় তীব্র হতাশা ক্ষোভ
অনন্তর উপকথায় শুধু ঔদার্য ঝরে।
আর্তব কাল ধরেছিলে একি বেশ?
যেনো তেনো নয় তপস্বী যোগী
একপেশে ঋক্ষবহুল চিত্ত প্রাণে
ঘুরপাক ছাঁচে মেনেছি উত্তম ত্যাগী।
জাত মৌলে দেখো কলি কাল চলে
নয়নে নয়নে বিরাম খন্ডের খেলা খেলে
নিস্ক্রিয় কিছু আভরণ শুভ্রতায় জড়ানো নট
আপনি টোলায় লালসার হুতাশন ফেলে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.