ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রচ্ছদ >

অপরাধ

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় শিল্পী খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঞ্জুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পাবনা ফরিদপুর উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের বাড়ি থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শিল্পী খাতুন ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে। অভিযুক্ত জহুরুল ইসলাম একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে পারিবারিকভাবে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর প্রথম স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন জহুরুল। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে শিল্পীকে রেখে ঢাকায় চলে যান তিনি। প্রায় সাত বছর পর আবার শিল্পীর কাছে ফিরে আসেন জহুরুল। দ্বিতীয় সংসারে তার দুই কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে। গত ১২ নভেম্বর তিনি আবার শিল্পীর কাছে আসেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঞ্জুরুল হাসান মাসুদ বলেন, ‘নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী জহুরুল স্ত্রী শিল্পীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.