ঢাকা, , , ,
সর্বশেষ
খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও
ভূরুঙ্গামারীতে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
দেশব্যাপী রেল আরো প্রসারিত করার জন্য সরকারের উদ্যোগ রয়েছে-পাবনায় রেলপথ মন্ত্রী
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার আতাইকুলায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার
সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

ভূরুঙ্গামারীতে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কার্যক্রমের ১০ কার্যদিবসের প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৫০ জন পুরুষ ও ৩০ জন নারীসহ মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত ৮ নভেম্বর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
১০ কার্যদিবসের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন এবং উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ কল্পনা বেগম। তাদের সহযোগিতা করেন ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ জহুরুল ইসলাম জাহাঙ্গীর, তিলাই ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ শফিকুল ইসলাম এবং পাথরডুবি ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃ সুফিয়া বেগম।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৮০ জন নারী-পুরুষের হাতে সনদ তুলে দেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আল মামুন। এ সময় কলেজের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.