ঢাকা, , , ,
সর্বশেষ
হাতীলোটা ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ ইউপি সদস্য প্রার্থী: হাছান তারেক
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড
পাবনার বেড়ায় সংঘর্ষের জেরে পৌর বিএনপি নেতা বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
পাবনার ঈশ্বরদীর রুপপুরের রাশিয়ানদের টার্গেট করে বিদেশী মদ তৈরীর অভিযোগে দুইজন গ্রেফতার
টেকনাফে দুই ক্যাম্পে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ২ রোহিঙ্গা
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২
মহেশখালীতে জমি বিরোধে সৎ ভাইয়ের ইটের আঘাতে নিহত ১, অভিযুক্ত আটক

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
রোববার (২২ নভেম্বর) সকালে টেকনাফের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীসংলগ্ন ঝাউবনে এ অভিযান পরিচালনা করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সেখানে দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রিয়াজ (২৯) ও মো. জাবের আলী (৩২)। রিয়াজ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর ব্লক-সি এবং জাবের আলী জামতলী ক্যাম্প-১৫-এর ব্লক-জি-এর বাসিন্দা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
আটক দুই ব্যক্তি ও উদ্ধার ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবির মাধ্যমে ২২ নভেম্বর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.