ঢাকা, , , ,
সর্বশেষ
হাতীলোটা ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ ইউপি সদস্য প্রার্থী: হাছান তারেক
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড
পাবনার বেড়ায় সংঘর্ষের জেরে পৌর বিএনপি নেতা বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
পাবনার ঈশ্বরদীর রুপপুরের রাশিয়ানদের টার্গেট করে বিদেশী মদ তৈরীর অভিযোগে দুইজন গ্রেফতার
টেকনাফে দুই ক্যাম্পে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ২ রোহিঙ্গা
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২
মহেশখালীতে জমি বিরোধে সৎ ভাইয়ের ইটের আঘাতে নিহত ১, অভিযুক্ত আটক

প্রচ্ছদ >

রাজনীতি

পাবনার বেড়ায় সংঘর্ষের জেরে পৌর বিএনপি নেতা বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সমর্থকদের মধ্যে টানা তিন দিনের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই পৌর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মঈন উদ্দিন খাজা। তিনি বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
​রোববার ২২ নভেম্বর রাতে পাবনা জেলা বিএনপির প্যাডে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়। জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
​পাবনা জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
​বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার। তিনি বলেন, গতকাল রাতেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
​পাবনার বেড়ায় গত কয়েক দিনের সংঘর্ষের ঘটনার সঙ্গে এই বহিষ্কারের কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে মাসুদ খন্দকার বলেন, এটি সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয়।
​এদিকে বহিষ্কারের পর নিজের প্রতিক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মঈন উদ্দিন খাজা। তিনি দাবি করেন, চলতি মাসের ১৮ থেকে ২১ তারিখ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আমরা মাঠে থেকে প্রতিহত করেছি। কিন্তু এই সময়ে আমাদের এমপি সেলিম রেজা হাবিবের কোনো ভূমিকা ছিল না। ২১ তারিখ তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে উপজেলা কার্যালয়ে আসেন। আন্দোলনে নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।
​খাজা আরও বলেন, আমি কারও পৈতৃক বা কোনো এমপির দল করি না। জন্মগতভাবে বিএনপি করি, আজীবন করে যাব।
​এদিকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে রোববার রাতেই মঈন উদ্দিন খাজার সমর্থক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বেড়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.