ঢাকা, , , ,
সর্বশেষ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩
পাবনার ঈশ্বরদীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে সংসদ সদস্য
ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩
রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
পাবনার রুপপুর থেকে দুই দফায় প্রায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে
আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এমপির পিএস ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি
কাটেনি চুয়েট সংকট, এক মাস পর ফের ‘কমপ্লিট শাটডাউন’
ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

প্রচ্ছদ >

অন্যান্য

পাবনার ঈশ্বরদীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে সংসদ সদস্য

পাবনা ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
বুধবার ২৫ নভেম্বর রাতে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে যান। এ সময় সাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও ব্যবসায়িক বিরোধ থাকতে পারে, কিন্তু সেই বিরোধের জেরে কারও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থাতেই প্রতিহিংসা বা সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা আছি।
উল্লেখ্য, গত সোমবার ২৩ নভেম্বর রাতে ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছাত্রদলের পাঁচ কর্মী গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার জেরে একদল মানুষ জামায়াত নেতাকর্মীদের চারটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় আটটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় জামায়াত নেতাকর্মীরা ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) জাকারিয়া পিন্টু ও তাঁর ভাই মেহেদী হাসানকে দায়ী করেন। তবে গত মঙ্গলবার সন্ধ্যায় জাকারিয়া পিন্টুর অনুসারীরা সংবাদ সম্মেলন করে অগ্নিসংযোগের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.