ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনার ঈশ্বরদীতে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় যুবদলের ৫ নেতা সংবর্ধিত
ভূজপুরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৬
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে পাবনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
‎পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর আহ্বান
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩
পাবনার ঈশ্বরদীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে সংসদ সদস্য
ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

প্রচ্ছদ >

অপরাধ

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হামলার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন ও ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ১৯ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে আগের দিন ১৮ নভেম্বর রাতে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, ডিবি পুলিশের একটি চৌকস দল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম (২৩) ও মাহমুদুন নবী (৩১) নামে দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানার মূলঘর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেল (২৬) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শরীফুল ইসলাম শামীমের হেফাজত থেকে হামলার ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপরদিকে মেহেদী হাসান রাসেলের কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা প্রত্যেকেই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ১২, তারিখ ১৯ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.