ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

জামালপুর

সরিষাবাড়ীতে ভাইবোনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ অসহায় কৃষকের

জামালপুরের সরিষাবাড়ীতে ভাইবোন ও মায়ের বিরুদ্ধে মো. আব্দুল গফুর (৬২) নামে এক কৃষককে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর চুনিয়াপটল গ্রামের নিজবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি চরম নিরাপত্তাহীনতার কথা বলে প্রশাসনের হস্তক্ষেপ চান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল গফুর বলেন, আমার বাবা আব্দুল করিম সোনারু মারা যাওয়ার পর আমরা তার ৪ ছেলে, ২ মেয়ে ও এক স্ত্রী ওয়ারিশপ্রাপ্ত হই। পৈত্রিক ৪ একর ৬০ শতাংশ ও আমার নিজের কেনা জমির মধ্যে আমি ২০.৭৫ শতাংশ বসতভিটা এবং ৮০.৫০ শতাংশ আবাদি জমির উত্তরাধিকারী। কিন্তু তিনি মাত্র ৩০ শতাংশ চাষাবাদ করতে পারলেও বাকি ৫০.৫০ শতাংশ জমি তিন ভাই জুলহাস উদ্দিন (৫০), আব্দুল সালাম (৪৫), সাখাওয়াত হোসেন সখা (৪০)সহ বোনেরা জোরপূর্বক দখল করে রেখেছেন। বাধ্য হয়ে তিনি দেলোয়ার হোসেন সরকার নামে একজনের কাছ থেকে ৩৩ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন।

অপরদিকে আবুল কালাম নামে একজনের কাছ থেকে কেনা ১৬.৫০ শতাংশ জমিও তার ছোটভাই সাখাওয়াত হোসেন সখা বেদখল করে নিয়েছেন।অসহায় কৃষক আব্দুল গফুর আরও জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশবৈঠক হলেও তার ভাইবোনেরা তা অমান্য করে আসছেন।

উল্টো তার উপর মোটরসাইকেলে হামলা চালিয়ে আহত, এসিড নিক্ষেপ করে হত্যা চেষ্টা, মাকে দিয়ে মিথ্যা মামলা এবং বাড়িঘর থেকে মূল্যবান মালামাল চুরি করে নানাভাবে হয়রানি করা হচ্ছে।এসব বিষয়ে তার দায়েরকৃত একাধিক মামলা আদালতে চলমান ও সিআইডির তদন্তাধীন রয়েছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.