ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

বোরহানউদ্দিনে ৯ হাজার ৮শত পিচ ইয়াবাসহ এক যুবক আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের  হাকিমুদ্দিন চৌরাস্তার বেড়ীবাঁধ থেকে ৯ হাজার ৮ শত পিচ ইয়াবাসহ আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে
বোরহানউদ্দিন থানার এসআই সিজার হোসেন ও এসআই হেলালের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুলপরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আজাহার মীরের ছেলে।

এবিষয়ে রবিবার দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভোলার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা সদরঘাট থেকে তাসরিফ-৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি ইয়াবাসহ হাকিমউদ্দিনে আসছেন।

ওই সংবাদের ভিত্তিতে ভোরের দিকে
আমরা অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুলপরিমাণ ইয়াবাসহ ট্যাবলেট সহ তাকে আটক করে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.