ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,আটক ২১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলা কোনা পাহাড়ি এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে সন্দেহভাজন ২১ বাংলাদেশীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- বকশিগঞ্জ উপজেলার ফজল হকের ছেলে মাজেদ, সেকান্দর আলীর ছেলে শাহ কামাল, খাজা সাহাদাতের ছেলে সাইফ, সাইম, নেকবর আলীর ছেলে গিয়াসউদ্দিন, সুজা মিয়ার ছেলে মুক্তারুজ্জামান, ইসলামপুর উপজেলার বাহাজউদ্দিনের ছেলে আঃ রহিম, সাধুর ছেলে আশরাফ, লসকর আলীর ছেলে খুরশেদ আলী, শহির উদ্দিনের ছেলে ওমর আলী, ফারুক, আঃ রহিমের ছেলে দুলাল হোসেন, ফরহাদের ছেলে এরশাদ, শহিজলের ছেলে লুৎফর, ফরহাদের ছেলে এরশাদ, হানিফ দরবেশের ছেলে বাচ্চু, রাজিবপুর এলাকার খালেকের ছেলে সোলাইমান, ময়মনসিংহের পাগলা থানার সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা, শেরপুরের নিজামুদ্দিনের ছেলে বাহাদুর, জামালপুর সদরের এলাহী মোল্লার ছেলে রাজু ও সাজু, ইউনুসের ছেলে রমজান।

জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলা কোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীর পাহাড়া দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলা কোনা এলাকায় পাহাড় দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ২১ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়।

নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানী পাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।

সাতানী পাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।

এব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘুরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের চলমান পরিস্থিতির মধ্যে জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবধভাবে কারো অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারী বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.