ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

জামালপুর

ইসলামপুরে ঐতিহ্যবাহী গুঠাইল বাজারে ভয়াবহ আগুন, অর্ধকোটি টাকা ক্ষতি!

জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারে রওশনউদ্দৌলা পাহলোয়ান মার্কেটে আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে।

এ সময় আগুন পুড়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার (১১আগস্ট ) রাত আনুমানিক ২.৪৫ টার দিকে ইসলামপুর ঐতিহ্যবাহী গুঠাইল বাজারে ইসলামপুর সদর থেকে আসা রোডে শাহজাহানের মুদির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদির দোকান মালিক শাহজাহান (গুঠাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী), ইদ্রিসের ঔষধের দোকান, হান্নানের মুদির দোকান পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শাহজাহান মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তখন উপস্থিত লোকজন ও বাজারের পাহাড়াদার সাহেব মিয়া ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনে এ কল দেন।রাত ২.৫৫ মিঃ খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। রাত ৩.৩৫মিঃ ঘটনার স্থলে পৌছে, সম্পূর্ণ আগুন নির্বাপনে হয় রাত ৪.০৫ টার দিকে । ইসলামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা হয় পুরোপুরি রাত ৪.০৫ মিঃ, এখন সমস্যা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার প্রতিবেদক কে বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.