ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

সিএমপির ৩৩তম কমিশনার সাবেক আইজিপির কৃতিসন্তান হাসিব আজিজ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক আইজিপির কৃতিসন্তান পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ(Hasib Aziz)। নবনিযুক্ত পুলিশ কমিশনারের পিতা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ছিলেন।।

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাকে সিএমপি কমিশনার হিসেবে নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তিনি ব্যাচ-১৫তম বিসিএস (পুলিশ) বাড়ি- শরীয়তপুর সর্বশেষ পোস্টিং- ডিটেকটিভ ট্রেনিং স্কুল, সিআইডি তিনি ২০০২ সালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

হাসিব আজিজ ১৯৭১ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য হিসেবে তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর যোগদান করেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.