ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

চসিকের যৌথ অভিযানে ফুটপাত উম্মুক্ত,দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় কোতোয়ালী থানা এলাকায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উম্মুক্ত করেছেন।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এফ.এম শামীমের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

২২সেপ্টেম্বর,(রবিবার) রাতে চসিকের (পাবলিক রিলেশন ও কাম প্রটোকল অফিসার) আজিজ আহমেদ তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মুখ সড়ক, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা ও নুর আহম্মদ সড়কের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা এবং ফুটপাত অবৈধ দখল মুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করা হয়।

মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.