ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের র‍্যালি ও আলোচনা সভা

চৌধুরী মুহাম্মদ রিপনঃ কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কাপ্তাই ব্যবস্থাপনায় প্রথমে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালীতে কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, উপজেলা পিআইও রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস সহ সরকারি কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.