ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল:শেষ বিদায়ে নেই পরিবার

মোহাম্মদ মাসুদ

জিরো থেকে হিরো। কাড়িকাড়ি টাকার পাহাড়। একনামে একবাক্যে পরিচিত দেশ-বিদেশের শীর্ষ আলোচিত। বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল। সাইফুল আলম মাসুদের মাতা চেমন আরা বেগম (৯২) আর নেই ।(ইন্নালিল্লাহে…রাজেউন)। বিমানযোগে ঢাকা থেকে আনা হচ্ছে মরদেহ। চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ বিদেশে অবস্থানকারী পরিবারের কোন সদস্যই মরহুমার নামাজে জানাযা ও শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

আজ ২০ অক্টোবর (রবিবার) তিনি ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বলে স্থানীয়রা জানান। আজ আছরের নামাজ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাযা শেষ তাকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।

এদিকে মরহুমার মরদেহ নামাজে জানাযার উদ্দেশ্যে বিমানযোগে সরাসরি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনার যাবতীয় প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এদিকে গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির পূর্বেই এস আলম পরিবারের সকল সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে জানা যায়। যার ফলে এস আলম গ্রুপের পরিবারের বিদেশে অবস্থানকারীরা জানাজায় অংশগ্রহণ করছে না বলে স্থানীয় সূত্রে জানা যায়। মরহুমার নামাজের জানাযার উদ্দেশ্যে সকাল থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পানি ছিটানোসহ চলছে নানা প্রস্তুতি। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.