ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

কারাদণ্ডাদেশপ্রাপ্ত মাদকসহ আটক:সিএমপি কর্ণফুলী

মোহাম্মদ মাসুদ
সিএমপির কর্ণফুলী থানার অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ০৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

আজ ২২,অক্টোবর(মঙ্গলবার) (২১ অক্টোবর দিবাগত) রাত ০১:৩০ চরলক্ষ্যা এলাকা হতে অভিযানে আসামি মোঃ আলমগীর প্রকাশ আলমগীর মেম্বারকে আটক করে।

আটক কৃতের পিতা- আমিনুল হক, মাতা- জাহানারা বেগম, সাং- চরলক্ষ্যা মাইজ্জ্যা ফকির বাড়ি, ৪ নং ওয়ার্ড, থানা- কর্ণফুলী জেলা- চট্টগ্রাম।

জি আার ৯৬/১৬, কোতোয়ালী থানার মামলা নং- ৪১, তারিখ- ২৩/০২/১৬ খ্রি., ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ)/২৫ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ০৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত হয়।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর)শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মুকুর চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহামুদুল হাসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে এসআই (নি.) মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সুক্রিয় অভিযানে আসামিদের ধরতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আশকার দিঘির পাড় সার্সন রোডে অবস্থিত মাউন্ট হাসপাতালের সামনে থেকে মোটরসাইকেলযোগে ৯০ হাজার পিস ইয়াবা পরিবহনের সময় র‍্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের একটি আভিযানিক দল মোঃ আলমগীর প্রকাশ আলমগীর মেম্বারকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা তল্লাশি করে আরও ১০ হাজার পিসসহ মোট ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার সংক্রান্তে র‍্যাব-৭ কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছিল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.