ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন।
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোলান বাজারের ব্যবসায়ী মামা ভাগিনা ষ্টোরের মালিক মো. আব্দুল জলিলকে দুই হাজার টাকা, রাসেল পোল্ট্রি দোকানের মালিক রাইসুল ইসলাম ও সুমন ট্রেডার্সের মালিক মো. ফজলুল হককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা মোট তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়,কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি আমাদের প্রতিনিধিকে বলেন বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.