ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে স্থাপন

মোহাম্মদ মাসুদ
জানতে হলে পড়তে হবে বই। এরই ধারাবাহিকতায় সেলুনে বুক সেলফ বিতরণ করা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টানা ২য় দিন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে বুক সেলফ বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৮ নভেম্বর বিকেলে নোয়াখালীর মাইজদী কোর্টের হাউজিং এলাকার থ্রি-স্টার সেলুনে তা উদ্বোধন করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম।
এ সময় তিনি সেলুন মালিক বাবুল মজুমদারের হাতে বুক সেলফ তুলে দেন।

এ সময় জসিম বলেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা এগিয়ে চলেছে বীর দর্পে।নিত্যনতুন আইডিয়া সংযোজনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে।এসব অভিনব কৌশল রপ্ত করতে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে।তার মুলে রয়েছে অনুশীলন আর আর অনুশীলন।সঠিক পাঠাভ্যাস হতে পারে তাদের মুল নিয়ামক। এক্ষেত্রে বই অন্যতম অনুসঙ্গ।তাই তরূণদের আহবান জানাব,তারা যেন তাদের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগায়।সেলুনে গিয়ে সিরিয়ালের ফাঁকে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে তাদের মেধা আরো শানীত করবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন,বাংলা ভাষা যেখানে আছে, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ সেখানে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ইতিহাস জানতে হলে বই পড়তে হবে।তার সাথে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও বুক সেলফ বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ, আর এতেই সেলুন পরিনত হচ্ছে পাঠাগারে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.