ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পটিয়ায় শীতের তাপমাত্রা বেড়েই চলেছে, কর্মজীবী মানুষের বেহাল দশা

চট্টগ্রামের পটিয়া এলাকায় শীতের তাপমাত্রা বেড়েই চলেছে। শীতের কুয়াশামাখা সকাল বেলা যেন কর্মজীবী মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। ভোর রাত থেকে শীতের কুয়াশামাখা ঠান্ডায় এলাকার এক পাশ থেকে অন্য পাশ কোনোকিছু দেখা যায়না।

আজ রবিবার ভোর সকালে দেখা যায়, শীতের কুয়াশামাখা সকালে শীতার্তরা আগুন জ্বালিয়ে তাদের শীত নিবারণ করছে। এই শীতকালে কর্মজীবী মানুষেরা বেহাল দশায় পড়ে। যারা কর্মজীবী আছেন, তারা সকালে শীতের কাপড় পড়ে অনেক কষ্টে কর্মস্থলে যায়।

একজন কর্মজীবি মানুষের সাথে কথা বলে জানা যায়, পটিয়ায় আজ কয়েকদিন যাবত শীত ঠান্ডা হাওয়া বেশি পড়তেছে। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও দ্বিগুণ ঠান্ডা হাওয়া বইছে। আমরা যারা কর্মজীবী আছি আমাদের প্রতিদিন সকাল সকাল কর্মস্থলে যেতে হয়। যাওয়ার সময় ভোরে দেখা যায়, শীতের কুয়াশামাখা সকাল এদিক থেকে ওদিকে কিছুই দেখা যায় না। তবুও আমরা শীতের কুয়াশামাখা ঠান্ডা হাওয়া কে উপেক্ষা করে কর্মস্থলে উপস্থিত থাকি।

শীতকালে রাস্তাঘাট কুয়াশায় আচ্ছন্ন হয়ে পিছলা হয়ে যায়‌ এতে গাড়িচালকরা গাড়ি চালাতে হিমশিমের মধ্যে পড়ে। শীতের কুয়াশামাখা সকালে রাস্তাঘাট কোন কিছু দেখা যায়না শুধু কুয়াশা আর কুয়াশামাখা হাওয়া।এই কুয়াশামাখা রাস্তাঘাটে বিপদের আশঙ্কা বেশি থাকে।

ভোর সকালে দেখা যায়, শীতার্ত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিয়ে শীত নিবারণ করেন। এই শীতকালে কিছু কিছু গরিব অসহায় মানুষ আছে, যারা শীত নিবারণের জন্য শীতের কাপড় কিনতে পারেনা। এই শীতের মধ্যে তারা অনেক অসহায় হয়ে পড়ে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.