ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

নওগাঁ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু করার দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য নির্মাণাধীন ক্যাম্পাসের কাজ শেষ হলেও শিক্ষার্থীদের জন্য একাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি, যা তাদের ভবিষ্যতের জন্য এক বড় অস্বস্তি। তারা আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

কর্মসূচিতে ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহাগ, জি এম সালেহ জেমস, সাকিব ইসলাম কাজল, রুহুল আমিন, আবু হানিফ, জুনায়েদ জুন, ফাহিম সরদার, নিশান খান, আবু সাইদ, সাজিদ, গোলাম রব্বানী, রিফাত, রনি, সজিব, সাব্বির, বৈষম্য বিরোধী সাকিব, পারভেজ, নাফি ও মাহিনসহ অনেক ছাত্রনেতা ও সাধারণ ছাত্র-ছাত্রী অংশ নেন।

বক্তারা আরও বলেন, একাডেমিক কার্যক্রম শুরুর মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় তার পূর্ণতা পাবে এবং এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারবে। তারা সরকারের কাছে আবেদন জানান, দ্রুত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

এছাড়া, মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিজেদের যৌথ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে সবাইকে একযোগে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.