ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

দেশজুড়ে

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ

সাদিকুল ইসলাম সোহাগ বলেন আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরব অর্জনের ৫৩ বছর পূর্ণ হলো আজ। বাঙালির যুদ্ধজয়ের আনন্দের এবং আত্মপরিচয় লাভের দিন আজ। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও ৩০ লাখ শহিদের আত্মদান, ২ লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাথায় পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। এ অর্জন এনে দিয়েছে একটি স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা।

তিনি আরো বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে গত ১৬ বছর ধরে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি। যার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান হয়েছে। যার নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, গত ১৬ বছর বাংলাদেশকে অন্যায়, দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল শেখ হাসিনা। তার দলের লোকেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন ওই টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

মোঃ সাদিকুল ইসলাম সোহাগ মৃধা গ্রুপের চেয়ারম্যান ও নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক,কানাডা প্রবাসী ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.