ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

সীতাকুণ্ড পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

স্থানীয় লোকজন ও তার স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে সন্ধার সময় এলাকাবাসী বাড়ির পাশে কৃষি জমিতে স্কেভেটর দিয়ে করা একটি বড় গর্তে তার ছোট সেন্ডেল দেখতে পান। সেখানে জাল মেরে ও গর্তে নেমে খোঁজ করেও সন্ধান মিলেনি শিশু মিরাজের।

এক পর্যায়ে এলাকার মুরব্বিদের পরামর্শে গর্তের চার কোনায় ৪ জন ব্যাক্তি দাঁড়িয়ে একযোগে আজান দিতে শুরু করেন। এরপর আজান শেষ হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ মিরাজের মৃতদেহ ভেসে উঠে ডোবা আকারের ঐ গর্ত থেকে। পরে মিরাজের লাশ উদ্ধার করে তার মাকে বুঝিয়ে দেন স্থানীয় এলাকাবাসী। মৃত মিরাজের বড় দুইটি বোন রয়েছে।  বড় বোন স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি ও মেজ বোন ৪র্থ শ্রেণিতে অধ্যায়নরত। তাদের মধ্যে মিরাজ ছিল সবার ছোট একমাত্র ভাই। তার পিতা আলাউদ্দীন (৪৩) গত ১ বছর আগে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। পিতার মৃত্যুর পর মিরাজের মাতা অভাব অনটনে পড়েন। আকর্ষিক দুর্ঘটনায় বাবার মত মিরাজও চলে গেল পৃথিবী ছেড়ে। এদিকে মিরাজ নিহতের ঘটনায় গ্রামে নেমে আসে শোকের ছায়া। মাত্র এক বছরের ব্যবধানে স্বামী ও একমাত্র ছেলেকে হারিয়ে এখন মিরাজের মা পাগল প্রায়।

এ বিষয়ে মিরাজের চাচা মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, গত এক বছর আগে আমার ভাই ফুসফুস জনিত ক্যান্সারে মারা গেছেন। তার এক বছর পর তাঁর ছোট ছেলে আমার ভাতিজা শিশু মিরাজও ডোবা পরিমাণ একটি বড় গর্তে ডুবে না ফেরার দেশে চলে গেল। এটি অনেক মর্মান্তিক ও কষ্টের। ছেলেকে হারিয়ে মিরাজের মা এখন পাগল প্রায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.