ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদাল‌তের অভিযা‌নে ৯.৪ টন অবৈধ পলিথিন জব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ পলিথিন মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৫ সকাল ৯:৩০ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (NSI) তথ্যের ভিত্তিতে কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম সাইমুনের বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে তার বাসা ও গোডাউন থেকে আনুমানিক ৯.৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। তবে অভিযুক্ত ব্যক্তি মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এ সময় কেরানিহাটে তার ব্যবসা প্রতিষ্ঠান “জাহানারা স্টোর” এর ম্যানেজারকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১.৫০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিদর্শক জনাব মইনুদ্দীন ফয়সাল ও অধিদপ্তরের কর্মচারীবৃন্দ, এনএসআই-এর ফিল্ড স্টাফ জনাব রাসেল শেখ, আনসার বাহিনী, সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.