ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

সাতকানিয়ায় পাহা‌ড়ি টিলা কাটার দায়ে ৪৫ দিনের কারাদণ্ড

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়ায় টিলা শ্রেণির জমি কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান পরিচালিত হয়। ৩১ জানুয়ারি ২০২৫ সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত মো: শফিক (২৫), পিতা: মো: ইউনুস, সাং- হরিণতোয়া, ১ নং ওয়ার্ড, ছদাহা, সরকা‌রি নিষেধাজ্ঞা অমান্য ক‌রে স্থাপনা নির্মাণ কর‌ছেন। ইতিপূর্বে একাধিকবার উপজেলা প্রশাসনের নি‌ষেধাজ্ঞা দি‌য়েও তা‌কে নিরস্ত করা যায়‌নি। উল্টো প্রশাসন‌কে বৃদ্ধাঙ্গু‌লি প্রদর্শন করে বিএস রেকর্ডীয় টিলা শ্রেণির জমি কেটে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছেন। সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী, সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.