ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

খুলনার দাকোপে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ জন সন্ত্রাসী আটক

খুলনার দাকোপে যৌথ অভিযান পরিচালনা করে ২টি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দূর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড রবিবার ০২ ফেব্রুয়ারী (২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ ফেব্রুয়ারী (২০২৫) রবিবার ভোর ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে খুলনার দাকোপ থানাধীন কালিনগর বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন ওই এলাকা হতে দূর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মোঃ সোহরাব সানা (৬০) এবং মোঃ সিরাজুল সানা (৩০) কে আটক করে কোস্টগার্ড । আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ এর একটি পুরাতন ভবনে তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় ২টি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে । আটককৃত সন্ত্রাসীরা  ওই অস্ত্র সমূহ ব্যবহার করে অত্র এলাকায় মাছের ঘের দখল করতো বলে জানা যায়। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। আসামীরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে দাকোপ থানায় হস্তান্তর করা হয় ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.