ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

অপারেশন “ডেভিল হান্ট” মোংলায় যৌথ বাহিনীর অভিযানে আটক – ৩

অপারেশন “ডেভিল হান্ট” মোংলায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ বাহিনীর অভিযানে ৩ জন আটক।
১৩ ফেব্রুয়ারী (২০২৫) বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ ফেব্রুয়ারী (২০২৫ ) বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা এবং বাংলাদেশ নৌবাহিনী এর সমন্বয়ে মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে হাশেম ফকির (৪৮), মোঃ সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) কে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ এর নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.