ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

মানবসেবা সংগঠন উদ্যোগে হালিশহরে শরবত বিতরণ

১৬ মে, শুক্রবার ‘মানবসেবা সংগঠন’-এর আয়োজনে চট্টগ্রামের হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকায় পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। ভ্যাপসা গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত পথচারীদের প্রশান্তি দিতে এই মানবিক আয়োজন করে সংগঠনটি। শরবত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোবারক হোসেন রবিন, সদস্য ফজলে রাব্বি, নিহাল, শ্রাবণ, মিজানুর রহমান ও আব্দুল্লাহ আল ইয়ামিন। তাঁরা জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষের মাঝে মানবিকতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়া যায়।

এই আয়োজনে প্রায় ২৫০ জন পথচারীর মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়। অনেকেই শরবত পান করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
সংগঠনের সভাপতি মোবারক হোসেন রবিন জানান, আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। প্রচণ্ড গরমে একটু সহানুভূতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। মানুষ মানুষের জন্য আমরা সেই চেতনাকে সামনে রেখেই কাজ করছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.