ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম মহানগরীতে পশুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার

চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক, পতেঙ্গা চর পাড়া ও সাগরিকা পশুর হাট পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাফিজ আজিজ, বিপিএম

আজ ০৩ জুন .( মঙ্গলবার) ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক,পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার।

পরিদর্শনকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে পশুর হাটকেন্দ্রিক সিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপি’র অস্থায়ী কন্ট্রোল রুমে সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি কোরবানি উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জাল টাকার কারবারিরা যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন মর্মে উল্লেখ করেন।

এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আমিরুল ইসলাম মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.