ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন, নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও শিশুপার্ক গড়ে তোলা হবে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মেডিকেল স্টাফ কোয়ার্টার) নতুন খেলার মাঠ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। মাঠটি সংস্কার করে দিয়েছেন সমাজসেবক মোহাম্মদ আলতাফ হোসেন।
এসময় মেয়র বলেন, “একটি শহর শুধু সড়ক, ভবন ও বাজার দিয়ে গড়ে ওঠে না; শহরকে প্রাণবন্ত করে তার মানুষ, বিশেষ করে শিশু-কিশোর প্রজন্ম। তাই আমি চাই প্রতিটি ওয়ার্ডে এমন খেলার মাঠ থাকুক, যেখানে শিশুরা মুক্তভাবে দৌড়াতে পারবে, খেলতে পারবে, হাসতে পারবে। খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ায়, দলবদ্ধভাবে কাজ শেখায় এবং নৈতিকতা গড়ে তোলে। নগরের সব শিশু যেন সমানভাবে খেলাধুলার সুযোগ পায়, সেটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “শিশুরা খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সততা ও সহমর্মিতার মতো গুণাবলি অর্জন করে। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে এগিয়ে যাক।”
পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “শিশুরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলে, তাহলে তারা বড় হয়ে দায়িত্বশীল নাগরিক হবে। খেলাধুলা, স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত পড়াশোনা—এই তিনটি বিষয়ই তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করবে।”
এ সময় মেয়র শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং শিক্ষার প্রতি যত্নশীল হতে আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিশুদের আগ্রহী করতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের লেকচারার ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা আরা বেগম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.