ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান ও বাবরের খালাস বাতিল চাইল রাষ্ট্রপক্ষ

অনলাইন ডেস্ক
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান ও বাবরের খালাস বাতিল চাইল রাষ্ট্রপক্ষ
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আজ সুপ্রিম কোর্টে এ মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, একই আসামির বিরুদ্ধে একই ঘটনায় একাধিক বিচার পরিচালনা করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তারা দাবি করেন, মুফতি হান্নানকে কন্ডেম সেল থেকে এনে দ্বিতীয় দফায় যে স্বীকারোক্তি নেওয়া হয়, সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া দীর্ঘ সময় টিএফআই সেলে বন্দি রেখে জোরপূর্বক নেওয়া জবানবন্দীও আদালতে টিকবে না।

আইনজীবীরা অভিযোগ করেন, মামলার তদন্ত প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং উদ্দেশ্যমূলকভাবে কিছু আসামিকে সাক্ষী বানানো হয়েছে। তাদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে মামলায় জড়ানো হয়েছে।

রাষ্ট্রপক্ষ বলছে, ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং ভিকটিমদের জন্য সঠিক বিচার চাই। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করছেন, তদন্তের অসঙ্গতি এবং জোরপূর্বক জবানবন্দীর কারণে মামলাটি প্রশ্নবিদ্ধ।

আদালতে আজ সারাদিন শুনানি চলার পর আগামীকাল আবারও যুক্তি উপস্থাপন করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.